motiar.com

Education
Education

All Results

With Number

Without Number

SMS এর মাধ্যমে বিভিন্ন বোর্ডের ফলাফল গ্রহণের নিয়ম এবং পুনঃনিরীক্ষণের নিয়ম

এসএসসির ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।

মাদরাসা: এসএমএসের মাধ্যমে ফল দেখতে চায়, তাদের ফলাফল প্রকাশের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil Mad 123456 2024 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

কারিগরি: এসএমএসের মাধ্যমে ফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Tec 123456 2024 Send to 16222।

ফল পুনঃনিরীক্ষার আবেদন যেভাবে
কেবল টেলিটকের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। এর জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে, স্পেস দিয়ে যে বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান তার বিষয় কোড লিখতে হবে।

যদি একাধিক বিষয়ের ফল পুনঃনিরীক্ষা করতে চান সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়কোড লিখে তা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি পত্রের জন্য আবেদন ফি হবে ১৫০ টাকা।

Scroll to Top